রাজনীতিবিদদের কেই চলমান রাজনৈতি সংকটের সমাধান করতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

শনিবার রাতে বেসরকারি টেলিভিশন আর টিভির টক শো 'আওয়ার ডেমোক্রেসি'তে তিনি এ কথা বলেন।

হাসান চৌধুরী কিরণের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের সম্পাদক রেজয়ান সিদ্দিকি।

উক্ত অনুষ্ঠানে রেজয়ান সিদ্দিকি বলেন, যদি আমরা সমাধানে না আসি আমাদের আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমাদের অবশ্যই একটা সমাধানে আসতে হবে।

নঈম নিজাম বলেন, প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সনের বাসায় এসেছেন কিন্তু তাকে ঢুকতে দেয়া হয়নি এটা রাজনৈতিক ভাবে বিএনপির ভুল।

এ বিষয়ে রেজয়ান সিদ্দিকি বলেন, খালেদা জিয়া অসুস্থ্য ছিলেন। তিনি ঘুমে ছিলেন এই বিষয়টি ১ ঘন্টা আগে প্রধানন্ত্রীকে জানানো হয়েছিল কিন্তু এরপরও প্রধানমন্ত্রী এসেছিলেন এই বিষয়টি পরে খালেদা জিয়া জানতে পেরে দু:খ প্রকাশ করেছেন। তাই এই বিষয়টি মিমাংসা হয়ে গেছে এই বিষয় নিয়ে কথা না বলাই ভালো।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল লাইভে বলেন, খালেদা জিয়া শোকাহত ছিলেন আমরা সবাই জানি তাই প্রধানমন্ত্রী নিজে তাকে দেখতে গিয়েছেন কিন্তু তাকে বাসার সামনে থেকে ফিরিয়ে দেয়া কোনো ভাবেই কাম্য নয়। এছাড়া তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী যাওয়ার ৫ মিনিট আগে পর্যন্ত অফিসের ফটক খোলা ছিলো কিন্তু প্রধানমন্ত্রী গেলে ফটক বন্ধ করা হয় এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আর সে সময় শিমুল বিশ্বাস গেটে ছিলেন না।

এদিকে নঈম নিজাম ও রেজয়ান সিদ্দিকি দুই জনই বলেন, যদি এমন কোন প্রভাবশালী অভিভাবক থেকে থাকেন যার হস্তক্ষেপে দুই নেত্রীকে একস্থানে বসিয়ে রাজনৈতিক সংকট সমাধান করতে পারবেন তিনি যেন অভিভাবক হিসিবে হস্তক্ষেপ করেন এবং তা সবাইকে মেনে নেয়ারও আহবান জানান তারা।

ইআর