ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করলেও সরকার দায় এড়াতে পারে না। সরকারের চরম ব্যর্থতার কারণেই এ লুটের ঘটেছে বলে অভিমত প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া

বুধবার এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় কেবলমাত্র গভর্নরকে দায়ী করলেই চলবে না। গভর্নরের ওপর মন্ত্রী, তার উপর প্রধানমন্ত্রী রয়েছে। এত বড় ঘটনার জন্য প্রধানমন্ত্রীরই পদত্যাগ করা উচিত।

নেতৃদ্বয় বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের জোর দাবী জানিয়ে বলেছেন, ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজোশ না হলে এত বড় চুরি অসম্ভব। সরকার এর দায় এড়াতে পারে না।

এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অভিযোগের ফাঁসিতে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপর ঝুলিয়ে দায় এড়ানো যাবে না।

নেতৃদ্বয় আরো বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের মাধ্যমে প্রমাণ হয় যে, এই অর্থ লুটের জন্য সাথে শুধু তিনিই দায়ী নন, এর সাথে সরকারের অদৃশ্য শক্তি জড়িত।

রিজার্ভ চুরির ঘটনায় ব্যাপক সমালোচনা ও অনেক নাটকীয়তার পর বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমানকে পদত্যাগ এবং পদত্যাগ পরবর্তী অর্থমন্ত্রী সাংবাদিক সম্মেলনের বক্তব্য সব ঠিক হয়ে গেছে, মূলত ইতিহাসের জঘন্যতম এ ঘটনা নিয়ে সরকার জনগণের সঙ্গে নাটক ও তামাশা মাত্র।

এমবি