সরকারবিরোধী আন্দোলনের রূপরেখা ঠিক করাসহ বেশকিছু বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেনবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গুলশানে তাররাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত ৯টা থেকে১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ২৬ জন উপদেষ্টাচেয়ারপারসনের কাছেআলাদা আলাদা মতামত তুলে ধরেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে সামনের দিনগুলোতে সরকারবিরোধী আন্দোলনের রূপরেখার ধরন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আন্দোলনে কীভাবে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে দলীয় প্রধান মতামত চেয়েছেন। উপদেষ্টারাও তাদের মতামত উপস্থাপন করেছেন।

এ বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, সাবিহ উদ্দিন আহম্মেদ,

এ্যাডভোকেট জয়নাল আবেদিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী, শওকত মাহমুদ, ফজলুর রহমান পটল, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, জহিরুল আলম, খন্দকার শহিদুল,

ডা. এ জেড এম জাহিদ হোসেন, এ্যাডভোকেট আহম্মেদ আজম খান, মুসফিকুর রহমান, এ্যাডভোকেট হারুন আর রশিদ, অধ্যাপক মাজেদ, মীর নাছির উদ্দিন, আব্দুল কাইয়ুম, মঞ্জুরুল আলম, ক্যাপ্টেন (অব.) সুজা প্রমুখ।

এআর