ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের অভিযোগ করেছেন নির্বাচনী প্রচারে নামার প্রথম দিন থেকেই তাকে বাধার মুখে পড়তে হয়েছে।
রোববার সকালে রাজধানীর পল্টনে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
আফরোজা আব্বাস বলেন, প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের প্রচারে বাধা দিয়েছে।
প্রচারে প্রথম দিন থেকেই বাধা পেয়েছি। কর্মীদের ভয় দেখাচ্ছে। এ কারণে মির্জা আব্বাস প্রচারে নামতে পারেননি। সরকার তাকে জামিন দেয়নি।
তবে নির্বাচনের দিন অনিয়ম বা দুর্নীতি না হলে 'আমরাই বিজয়ী হবো' বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
এআর





