রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিদ্যুৎস্পৃষ্ঠে সাইফুল ইসলাম (২২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

তিনি সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে অংশ নিতে ঢাকায় এসেছিলেন। রোববার সকালের এ দুর্ঘটনা ঘটে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালে নিহতের সহপাঠি আব্দুল্লাহ জানান, মৃত সাইফুল বি-বাড়িয়া ইসলামপুর টাইটেল মাদ্রাসার মেসকাত ফাজিলের ছাত্র। শোকরানা মাহফিলে অংশ নিতে এসেছিল।

উদ্যানে পাশে থাকা বিদ্যুতের তারে অসাবধানতায় স্পর্শ লেগে সাইফুল বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে দুপুর পৌনে ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ জেলার মাধবপুরের ধানবাজার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সাইফুল। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে। এএস