বাংলাদেশ কল্যাণ পার্টির অন্যতম অঙ্গ-সংগঠন ‘বাংলাদেশ সাংস্কৃতিক কল্যাণ ফোরাম’ ৩৬ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জাহিদ আবেদিনকে আহ্বায়ক ও শরিফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
আজ (২৮ মে) মঙ্গলবার সকাল ১০টায় এই কমিটি গঠন করা হয় বলে দলটির পক্ষ থেকে দপ্তর সম্পাদক আল আমিন ভুইয়া রিপন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
এতে বলা হয়, কমিটির অন্যরা হলনে- যুগ্ম আহ্বায়ক, কাজল আনোয়ার, মঈন ফরায়েজী বকুল, গোলাম মস্তফা, বিজয় আহম্মেদ প্রামানিক, আজিজুল ইসলাম আজাদ, মেহরাজ মিঠু, জাহাঙ্গীর আলম।
সদস্যরা হলেন- এম এ কিরন, হাবিবুল্লাহ শিকদার, এইচ এম রাকিব, মুহাম্মদ মেসবাহ, সাঈদ আব্দুল মালিক, রেজাউল করিম, হারুন রশিদ, আব্দুল হামিদ, কামাল মিনা, মুহাম্মদ মাহিন বিল্লাহ, জাহাঙ্গীর লিটন, সিফাত আব্দুল্লাহ, সাকিব শাফায়াত, সাজিদ হাসান, শফিক আদনান, মহিউদ্দিন মনির, দিদারুল আহসান, হিমেল মাসুদ, কবি মানসুরুল্লাহ, কবি সোহরাব আসাদ, সিয়াম আব্দুল্লাহ, সাজিদুর রহমান, ফেরদাউস হাসান, আরমান ইমতিয়াজ, কাজী আমিন ফারুক, রাকিব হাসান।
এমবি





