রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশস্থলে অস্ত্রসহ অজ্ঞাত পরিচয়ে ২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সমাবেশস্থলে প্রবেশের কালিমন্দির গেট থেকে ওই দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ১ জনের কাছ থেকে একটি পিস্তল এবং অপর জনের কাছ থেকে ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন: শাহীন এবং জসীম।
এমআর





