বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, দেশের প্রতিটি জনপদ আজ রক্তাক্ত। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের ভারাটে খুনীতে পরিনত করেছে বর্তমান সরকার।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য রোববার বিকালে ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন খালেদা জিয়া।

‘দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে রণাঙ্গণের মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে।

খালেদা জিয়া বলেন, এ দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ৫ জানুয়ারি প্রহসন করা হয়েছে। দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। অবৈধ সরকার ক্ষমতায় আসার পর গুম, খুন, দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে।

তিনি বলেন, অত্যাচার নির্যাতনের কারণে মানুষ আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে আছে। " আমি যেখানেই যাচ্ছি সখোনেই মানুষ আন্দোলনের কথা বলছে।" অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ বৈধ উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহবান জানান খালেদা জিয়া।

এমএইচ, জেএ