বৃহস্পতিবার বগুড়া জেলার চারটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আদমদীঘি উপজেলায় ১৯ দল সমর্থিত বিএনপি নেতা আবদুল মুহিত তালুকদার (মোটর সাইকেল) ৬৫ হাজার ৮২৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সিরাজুল ইসলাম খান রাজু (আনারস) পেয়েছেন ৩৮ হাজার ২২২ ভোট।
কাহালুতে জামায়াতের অধ্যক্ষ মাওলানা তায়েব আলী (আনারস) ৫৭ হাজার ৫১৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফরিদুর রহমান ফরিদ (ঘোড়া) পেয়েছেন ২৮ হাজার ২০১ ভোট।
শিবগঞ্জে ৯৬ কেন্দ্রের মধ্যে ৯৫ কেন্দ্রে জামায়াতের আবু নছর মোহাম্মদ আলমগীর হুসাইন (দোয়াত কলম) ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিয়ার রহমান মতিন (আনারস) পেয়েছেন ৭৩ হাজার ৪৫৩ ভোট।
শাজাহানপুরে ৭০ কেন্দ্রের মধ্যে ৬১ কেন্দ্রে বিএনপির সরকার বাদল ৫৮ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইয়াছিন আলী পেয়েছেন ৩০ হাজার ১৭০ ভোট।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
বগুড়ায় বিএনপি ও জামায়াত সমানে সমান
বৃহস্পতিবার বগুড়া জেলার চারটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আদমদীঘি উপজেলায় ১৯ দল সমর্থিত বিএনপি নেতা আবদুল মুহিত তালুকদার (মোটর সাইকেল) ৬৫ হাজার ৮২৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।





