এ এস এম আবদুল হালিমের নেতৃত্বে সাবেক ১১ জন আমলা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার গুলশান রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে গেছেন। আবদুল হালিম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
শনিবার সন্ধ্যা ৭টার কিছু পরে তারা কার্যালয়ে গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন।
আবদুল হালিমের সঙ্গে রয়েছেন- ইসমাইল হোসেন জবিউল্লাহ, আলিমুজ্জামান, মনিরুজ্জমানা খান, ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, আবদুর রশিদ সরকার, বিজন কান্তি, ফজলুল করিম, আবদুল বারী, মনিরুল ইসলাম ও আব্দুর সবুর।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তিকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতিতে গত ৩ জানুয়ারি গভীর রাত থেকে বেগম জিয়া তার গুলশান রাজনৈতিক কার্যালয়ে কার্যত অবরুদ্ধ রয়েছেন।
৫ জানুয়ারি দুপুরের দিক থেকে ওই কার্যালয়ের মূল ফটকে তালাও লাগিয়েছিল পুলিশ। গতকাল যা খুলে নেয়া হয়।
এরআগে গত ৪ ডিসেম্বর এই কার্যালয়েই খালেদার সঙ্গে বৈঠক করেছিলেন বিএনপি-জামায়াতপন্থি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
ওই বৈঠক নিয়ে ব্যাপক জলঘোলা হয়। বৈঠকের বিষয়টি অস্বীকার করা হয় বিএনপির পক্ষ থেকে। এ এস এম আবদুল হালিম ওই বৈঠকেও উপস্থিত ছিলেন।
এসএইচ





