আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, ২০১৯ সালে শেখ হাসিনা গোল দিবেন আর বিএনপি হোয়াইট ওয়াশ হবে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ফাকা মাঠে আওয়ামী লীগের আর গোল দিতে ভালো লাগে না বলেও মন্তব্য করেন মোহাম্মাদ নাসিম।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম আরো বলেন, পালানোর অভ্যাস বাদ, আপনার ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি আন্ডার গ্রাউন্ড দলে পরিণত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে না হয় বঙ্গবন্ধুর আদর্শ থাকবে না।
সিটি নির্বাচন নিয়ে মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া কি নির্দেশ যে দেন, আপনি নির্বাচন বর্জন করেন আর আপনার দলের কমিশনাররা শপথ গ্রহন করে। যারা মননোয়ন ঠিক মতো লিখে জমা দিতে পারে না, বাতিল হয়, তাদের দিতে সিটি কর্পোরেশন চালাবেন কি করে।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, শেখ হাসিনা দেশে ফিরেছেন তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য।
উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাহাঙ্গীর কবীর নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মাহবুব-উল-আলম হানিফ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডা. দিপু মনি, আ ফ ম বাহাউদ্দিন, ঢাকার দুই মেয়র আনিসুল হক এবং সাইদ খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইআর/এমকে





