মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
ড. খন্দকার মোশাররফের সেখানে পৌঁছে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।
সিঙ্গাপুর যাত্রাকালে ড. খন্দকার মোশাররফ হোসেনের সফরসঙ্গী হিসেবে আছেন সহধর্মিনী বিলকিস আক্তার হোসেন ও ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন।
সংবাদ মাধ্যমকে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
এদিকে তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার বিএনপির বর্ষীয়ান এই নেতার আশু রোগমুক্তি এবং দ্রুত সুস্থতার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, গত ১৬ জুন গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খন্দকার মোশাররফ। তিনি সেখানে প্রায় আট দিন চিকিৎসাগ্রহণ শেষে গত ২৪ জুন বাসায় ফেরেন।
এন





