বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে। হ্যাক করে বাংলাদেশ ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেয়ার পর তিনি এই অভিযোগ করলেন। তবে অর্থ লুটের ব্যাপারে সুষ্পষ্ট করে কিছু বলেননি।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে জাসাস আয়োজিত তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

খন্দকার মাহবুব বলেন, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বর্তমান সরকার দেশকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকার কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে। দেশকে ধ্বংস করেই তারা বিদায় হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই। এমনকি দেশে আজ শিশুরাও নিরাপদ নয়।

 

এআই