আগামী ২৮ মে মুন্সীগঞ্জ যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়া । এদিন বিকালে মুন্সীগঞ্জ সদরের গুদারাঘাট এলাকায় জনসভায় ভাষণ দিবেন তিনি।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক জানান, এরইমধ্যে জনসভার অনুমতির জন্য আবেদন করা হয়েছে।
প্রশাসন বাধা না দিলে জনসভায় অন্তত আড়াই লাখ লোকের সমাবেশ ঘটবে বলেও তিনি দাবি করেন।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]