আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা বাংলাদেশেজঙ্গিবাদের পৃষ্ঠপোষক সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে তাদের পরাজয়হয়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী হকার্স লীগ আয়োজিত একআলোচনা সভায় তিনি এই কথা বলেন।
হাছানমাহমুদ বলেন, সিটি নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, অগ্রগতি ও উন্নয়ন বিজয়ী হয়েছে। যারা গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখতে চায়তাদের পরাজয় হয়েছে।
তিনিবলেন, বিএনপি কেন দুপুর ১২টায় নির্বাচন থেকে সরে এলো? কারণ তারা দেখতেপেলো অধিকাংশ কেন্দ্রে পোলিং এজেন্ট আসে নাই। যেসব নেতারা আন্দোলন ডেকেরাস্তায় নামতে পারে না তারা নির্বাচনে পোলিং এজেন্ট দিতে পারে না। এ কারণেঅধিকাংশ ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দেখা যায়নি। নেতাদেরকেও বিভিন্নকেন্দ্রে ঘুরতে আমরা দেখি নাই। তারা বুঝতে পেরেছে তাদের পরাজয় হতে যাচ্ছে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখনবিএনপি-জামায়াত হরতাল-অবরোধ ডেকে শ্রমজীবী মানুষে পেটে লাথি মেরেছে। তাদেরওপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করে গততিন মাস নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে রেখেছিল। তাদের পক্ষে আর কখনোনৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি সম্ভব হবে না।
মহানমে দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এস এমজাকারিয়া হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রীঅ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহেআলম মুরাদ প্রমুখ।
জেআই





