দেশের পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষে ছাত্রশিবিরের মতো বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেওয়ার জন্য অন্যান্য ছাত্রসংগঠনসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম।
রোববার সকাল ১০ টায় ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বৃক্ষরোপ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খিলগাঁও কবরস্থান এলাকায় বৃক্ষরোপনের সময় তিনি এ আহবান জানান।
ড. রেজাউল করিম বলেন, জলবায়ুর পরিবর্তন এবং বৃক্ষ নিধনের কারণে বাংলাদেশের পরিবেশ এখন মারাত্মক হুমকির সম্মুখীন। তাই, পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে আমাদেরকে সারাদেশে বৃক্ষরোপন করতে হবে।
তিনি বলেন, শত বাধা-বিপত্তি আর জুলুম-নির্যাতনের মধ্যেও ছাত্রশিবির সবুজ বাংলাদেশ গড়তে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে। বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেওয়ার জন্য আমরা অন্যান্য ছাত্রসংগঠনসহ দেশবাসীর প্রতিও আহ্বান জানাচ্ছি।
মহানগর সভাপতি এম শামীমের সভাপতিত্বে এসময় শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোবারক হোসেন, সমাজসেবা সম্পাদক রাশেদুল হাসান রানা ও মহানগর সেক্রেটারি সিয়াম রেজাসহ স্থানীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএইচ





