ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে।
আজ সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।
ল্যাবএইডের ডা. মাহফুজুর রহমান ও লুৎফর রহমানের তত্বাবধানে আগামী তিনদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে।
নানকের ব্যক্তিগত সহকারি বিপ্লব গণমাধ্যমকে বলেন, বুকের ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়।
সেখানে ডাক্তাররা তাকে দ্রুত এনজিওগ্রামের পরামার্শ দিয়ে হাসপাতালে ভর্তি করেন। এনজিওগ্রামে ব্লক ধরা পড়ে। এরপর তার বুকে একটি (Coronary stent) রিং পরানো হয়।
এএস





