ঢাকা-১৫ আসনে ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ডা. শফিকুর রহমানের সমর্থনে পতাকা নিয়ে মিছিল বের করেছে নেতাকর্মীরা । বুধবার সকাল ৯টায়  মিরপুরের ছাপরা মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে আমতলা বাজারে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। 

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান নেতৃত্বে শুরু হওয়া মিছিলটিতে আরো উপস্থিত ছিলেন, ঢাকা-১৫ আসনে ধানের শীষের মিডিয়া সমন্বয়ক মুহাম্মদ আতাউর রহমান সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সালাহউদ্দীন আইয়ুবি, মিরপুর থানা ২০ দলীয় জোট নেতা নাসির উদ্দীন, ডা. মঈন উদ্দীন, আব্দুল আউয়াল আজম, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান ও ছাত্রনেতা জোবায়ের হোসেন রাজন প্রমূখ।

জানা যায়, সারাদেশে অব্যাহত হামলা থেকে বাঁচার জন্য কৌশলে তারা লাঠির মাথায় পতাকা বেঁধে মিছিল নিয়ে বের হয়। মূলত নিজেদের আত্মরক্ষার জন্যই তারা এ কৌশল অবলম্বন করে। মিছিল শেষে বক্তব্য দেন মাহফুজুর রহমান।

তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না বলেই সরকার বিরোধী দলের উপর হামলা, মামলা ও গণগ্রেফতার অব্যাহত রেখে ফের ৫ জানুয়ারির আদলে ক্ষমতা দখলের চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের সচেতন জনতা সরকারের সে স্বপ্নবিলাস কখনোই সফল হতে দেবে না এবং শত বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে সারাদেশের মত ঢাকা-১৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

 


জেড