দেশে এখন প্রশাসন বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া। আজ (শনিবার) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শ্রমিক দলের ঢাকা মহানগর কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়া এ মন্তব্য করেন।
র্যা ব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বত্র দলীয় লোক নিয়োগ দেয়া হচ্ছে এমন অভিযোগ এনে বেগম জিয়া বলেন, প্রশাসনকে ন্যাক্কারজনকভাবে দলীয় কর্মীর মতো ব্যবহার করা হচ্ছে।
বেগম জিয়া বলেন, চাকুরির ক্ষেত্রে এখন যোগ্যতা হচ্ছে ছাত্রলীগ। মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হচ্ছে না। প্রশাসনের বিভিন্ন সেক্টর ও বিশ্ববিদ্যালয়সহ সর্বত্র দলীয় নিয়োগ বাণিজ্য চলছে।
তিনি বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের ৫ বছর ৩মাসের অপশাসনের সময়ে দেশে কোন বিনিয়োগ হয়নি। লুটপাট ও দেশকে ধ্বংস করার জন্যই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।
বেগম জিয়া অভিযোগ করেন, সরকারের সীমাহীন লুটপাট ও অনিয়মের কারণে দেশের কলকারখানাগুলোতে উৎপাদন কমে যাচ্ছে, বিদেশী বিনিয়োগ হচ্ছে না।
আওয়ামী লীগ সরকারের অন্যায়, অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এমন মন্তব্য করে বেগম জিয়া সবাইকে ঐক্যবদ্ধ্য হওয়ার আহবান জানান।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// কেবি[/b]
রাজনীতি
দেশে প্রশাসন বলে কিছু নেই: বেগম জিয়া