মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আগে মানুষ রাজনীতি করতো দেশকে কিছু দেয়ার জন্য আর এখন রাজনীতি করে কীভাবে গাড়ি, বাড়ি বানানো যাবে। তাই রাজনীতি মূল রাজনীতি থেকে সরে গেছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘রাজনীতির প্রয়োজন পাবলিক লেকচার (গণবক্তৃতা)’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি।
তিনি বলেন, সরকার নারায়ণগঞ্জের ৭ খুন ও ফেনীর চেয়ারম্যান হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না। কোনো সরকারের ক্ষমতার থাকার সময় রাষ্ট্রে সংগঠিত হত্যাকাণ্ডের দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে।
মন্ত্রী বলেন, ‘আমরা কখনো স্বপ্রণোদিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে কোনো হত্যাকাণ্ড ঘটাতে বিশ্বাসী নই। আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যা ও ২১ আগস্ট বোমা হামলা বিএনপির সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করা হয়েছিল বলেও মন্ত্রী মন্তব্য করেন।
বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর।
আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চের চেয়ারম্যান ড. মীজানুর রহমান শেলী।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
গাড়ি-বাড়ির জন্যই রাজনীতি: মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আগে মানুষ রাজনীতি করতো দেশকে কিছু দেয়ার জন্য আর এখন রাজনীতি করে কীভাবে গাড়ি, বাড়ি বানানো যাবে। তাই রাজনীতি মূল রাজনীতি থেকে সরে গেছে





