মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান অস্বীকার করতেই পদে পদে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ষড়যন্ত্র করেও জিয়াউর রহমানের অবদান মুছে ফেলা যাবে না। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

এমআইএস।