বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসা এবং কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল থেকেই খালেদার গুলশানের বাসার সামনে অতিরিক্ত পুলিশ দেখা যায়। বিকাল ৪টায় নিজ বাসা থেকে গুলশানে তার নিজ কার্যালয়ে যান বেগম জিয়া।
তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার বাসার সমানে কোন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়নি।’
বিএনপি সূত্র জানায়,গুলশান থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে দুই প্লাটুন পুলিশ অবস্থান করছে।
খালেদা জিয়ার বাসার সামনেও পুলিশের একটি গাড়ি টহল দেয়। তবে ওই গাড়িটি প্রায় ২৫ মিনিট অবস্থান করে চলে যায়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নাগরিক সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু ওই সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ তাতে বাধা দেয়। এরপর সমাবেশের অনুমতির ব্যাপারে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির এক প্রতিনিধি দল। কিন্তু তাতেও অনুমতি মেলেনি।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
রাজনীতি
খালেদার কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসা এবং কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকেই খালেদার গুলশানের বাসার সামনে অতিরিক্ত পুলিশ দেখা যায়। বিকাল ৪টায় নিজ বাসা থেকে গুলশানে তার নিজ কার্যালয়ে যান বেগম জিয়া।





