ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমেদে এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, মরহুম অধ্যাপক মোজাফফর আহমদ দেশের স্বাধীনতা যুদ্ধের একজন অনন্য প্রধান সংগঠক ও প্রতিথযশা রাজনীতিক ব্যক্তিত্ব।
তিনি আরও বলেন, বর্তমানের এই দু:সময়ে অধ্যাপক মোজাফফর আহমদের মতো একজন গুনী রাজনীতিবিদের পৃথিবী থেকে চলে যাওয়াতে দেশে গভীর রাজনৈতিক শুণ্যতার সৃষ্টি হলো। এদেশের সামাজিক অগ্রগতি এবং মানুষের মুক্তির রাজনীতিতে তার অবদান ইতিহাসের অংশ হিসেবে বিবেচিত হবে।
ফখরুল বলেন, অধ্যাপক মোজাফফর আহমদ বৃটিশ শাসনামল থেকে শুরু করে পাকিস্তান আমলের শেষে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাসহ বিভিন্ন আন্দোলনে ছিলেন এক আপোষহীন সিপাহ্সালার। তাঁর মৃত্যুতে দেশবাসী একজন প্রাজ্ঞ অভিভাবককে হারালো। আমি অধ্যাপক মোজাফফর আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
এসএম





