শিবির কর্মীরা নিজে পরিশুদ্ধ হয়ে পরিবার, সমাজ ও দেশকে পরিশুদ্ধ করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শিবির কর্মীদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম।
শুক্রবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখা সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি দাইয়ান সালেহিনের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক জাকির হোসেন সেলিম, জামায়াতে ইসলামী যাত্রবাড়ি থানার ভারপ্রাপ্ত আমীর আব্দুল মান্নান।
ঢাকা, ৭মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর// এআর