ময়মনসিংহের আকুয়া এলাকা থেকে খালিদ (২১) নামের এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে র‌্যাব-১৪ এর মেজর শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। শহরের আকুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

শিবলী সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে আকুয়া ডন মোড় এলাকার আজিজ ভিলায় অভিযান চালানো হয়। এ সময় বিদেশি পিস্তলসহ ওই যুবককে আটক করা হয়।

আটক যুবকের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

 

এএস