বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের সময় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। সোমবার রাতে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলাটি দায়ের করা হয়।

এ মামলায় খালেদা জিয়া ছাড়াও এজাহারনামীয় আরো ১৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, খালেদা জিয়া'র প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এবং বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। 

মামলাটি দায়ের করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার অলকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন।

মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান খালেদা জিয়ার ‍বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রীর মিছিলে ককটেল হামলার ঘটনায় খালেদার জিয়াকে হুকুমের আসামি করে গুলশান থানায় ইসমাইল হোসেন নামে একজন মামলা করেন।

এএইচ