উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা আ.লীগ।
হরতাল ছাড়াও আরও ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় দিকে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ হরতালসহ ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম জানান, নিহত একরাম চেয়ারম্যানের আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ, শনিবার জেলা আওয়ামী লীগের শোকসভায় অংশগ্রহণ, হত্যাকারীদের বিচার দাবিতে রোববার গণস্বাক্ষর, সোমবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল, মঙ্গলবার উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির শোক সভা, বুধবার শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও শোকসভা অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]