‘জনগণ ভোটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটাবে’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, গত ৩ মাস ধরে এতগুলো মানুষ পুড়িয়ে হত্যা করে কোন মুখে ভোট বিপ্লবের কথা বলেন, আপনার কি? লজ্জা হয়না।
বুধবার দুপুরে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের নবীন বরণ-২০১৫ অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন।
খালেদার উদ্দেশ্যে হানিফ বলেন, আপনি যখন বর্ষবরণের অনুষ্ঠানে বক্তব্য দিয়ে ভোট চাইলেন। তখনই আপনার পুত্রের বিরুদ্ধে রেড এলার্ট জারি হয়েছে। একটুও কি লজ্জাবোধ হয়নি আপনার? বিবেকে কি একটু খারাপ লাগেনি? বাংলাদেশের মানুষ রেড এলার্ট জারি হওয়া সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না।
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায় প্রমুখ।
এসএইচ





