রাজধানীর ফার্মগেটের একটি হোটেল থেকে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আটককৃত শিক্ষার্থীরা ছাত্রশিবিরের কেউ নয় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।
ছাত্রশিবিরের সহকারী প্রচার সম্পাদক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নেতাদ্বয় বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকার স্কাই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৪১জন শিক্ষার্থীকে আটক করে শিবির কর্মী বলে চালিয়ে দিয়েছে পুলিশ।
অথচ আজকে উল্লেখিত স্কাই রেস্টুরেন্টে ছাত্রশিবিরের কোন বৈঠকই হয়নি। আটকের পর পরই পুলিশের বক্তব্য অনুযায়ী বাংলানিউজ, বিডি নিউজসহ কিছু গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে আটককৃতরা শিবির কর্মী বলে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে।
আমরা স্পষ্ট করে বলতে চাই, আটককৃতরা শিক্ষার্থীদের একজনের সাথেও ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্ক নেই। সুতরাং পুলিশের বক্তব্য ও সে অনুযায়ী গণমাধ্যমে প্রকাশিত ছাত্রশিবিরের গোপন বৈঠকের খবরটিও ভিত্তিহীন।
নেতৃবৃন্দ এমন বিভ্রান্তিকর খবর থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এআর





