বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন সফররত মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর  খান টাইমনিউজবিডি.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত ৩ দিনের এক সংক্ষিপ্ত এক সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। এর আগে সর্বশেষ ২০১৩ সালের নভেম্বর মাসে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

এমএইচ