বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, 'ঈদের পর অন্যায়, অত্যাচার ও জালিম সরকারের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল পূর্বানীতে এক ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান শফিউল আলম প্রধান।

এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, হান্নান শাহ, এম কে আনোয়ার, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেএম জাহিদ হোসেন, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামান হায়দার, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান  মাওলানা আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের আমির অধ্যাপক মওলানা মো. ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইব্রাহিম বীর প্রতীক, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম এম আমিনুর রহমান, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপির চেয়ারম্যান, খন্দকার গোলাম মোর্তজা, মহাসচিব আলমগীর মজুমদার, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল মবিন, পিপলস লীগ সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজ ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন । 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিম, জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি আবদাল আহমেদ ছাড়াও দেশের রাজনীতিবিদসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। 

ঢাকা. ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ