বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান ছাত্রদলের সবাইকে ঘোষিত কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এক মন্তব্যের কারণে সরকারের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছেন মোমতাজ উদ্দিন মেহেদী নামের এক আইনজীবী। সোমবার ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করা হয়।

এমএইচ