বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান গণমানুষের নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল ফাউন্ডেশন পটুয়াখালীর পক্ষ থেকে দুস্থ বাবার ছোট্ট মেয়ের কিডনি চিকিৎসায় নগদ অর্থ প্রদান করে বলেন, আলহামদুলিল্লাহ, মানবতার কল্যাণে নিবেদিত হতে পারা মহান আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার পক্ষ থেকে বান্দাহর জন্য সবচেয়ে বড় নেয়ামত। মহান আল্লাহ তায়ালা দয়া করে আমৃত্যু আমাদেরকে তার এই নেয়ামতে সিক্ত থাকার তৌফিক দান করুন, আমীন। এই ছোট্ট মেয়েটির বাবা একজন দিনমজুর, তার জন্য চিকিৎসা ব্যয়ভার বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। আমি বাউফল থেকে যখনই শুনতে পেয়েছি এই ছোট্ট মাসুম শিশুটির আর্তনাদের কথা, তার অসহায় পরিবারের বর্ণনা। সাথে সাথে আমি ছুটে এসেছি তাদের কাছে ভালোবাসা প্রকাশের জন্য। বাউফল ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ সহায়তা দিয়েছি। প্রয়োজনে ছোট্ট মেয়ের কিডনি চিকিৎসার জন্য বরিশাল অথবা রাজধানী ঢাকা শহরে নিয়েও আমরা বিশেষ সহযোগিতা প্রদান করতে চাই। শুধু এখানেই নয়, আমরা বাউফল ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে, কষ্ট ক্লান্তি মুছে দিতে বাউফল উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে জনগণকে সার্বিক সাহায্য সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছি।

বাউফল ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ বাবার ছোট্ট মেয়ের কিডনি চিকিৎসায় নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল ফাউন্ডেশনের অন্যমত উপদেষ্টা কীর্তিমান ব্যক্তিগত্ব ডিআইজি (পুলিশ) আনোয়ার হোসেন, পটুয়াখালী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মুন্তাসির মুজাহিদ, পটুয়াখালী জেলার সাবেক সভাপতি আলামিন, অর্থসম্পাদক জনাব আল মাহাদি হাসান, শিবিরের বাউফল থানা সভাপতি হাফেজ আরিফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ প্রমূখ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা)-এর শেখানো পথে মানবতার কল্যাণে মানুষের পাশে ছুটে যাওয়া, তাদের সেবা সহযোগিতা করতে পারা, মানুষের প্রতি দয়া করা। বলা হয়েছে, যিনি মানুষের প্রতি দয়া করেন না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। আদরের এই ছোট্ট মেয়েটির বাবা-মা কতটা কষ্টের মধ্যে আছেন আমরা তা বুঝতে পারছি। শুধু আর্থিক নয়, মানসিক ভাবেও তারা কতটা বিপর্যয় পরিস্থিতে আছেন সেটা কেবল তাদের কাছে আসলেই বুঝা যায়। আমাদের দেখা উচিৎ কষ্টে থাকা এসব মানুষ নিজেরা ঠিকমত দু’বেলা খাবার খেতেও পারেন কিনা। মহান আল্লাহ তায়ালা উত্তম শেফা দানকারী। আমরা দোয়া করছি, এই ছোট্ট শিশুটিকে যেন তিনি দ্রুত শেয়া দান করেন, আমীন। আমি বাউফলবাসী প্রত্যেক ব্যক্তিকে অবহিত করতে চাই, আপনাদের যেকোন দুঃখ-কষ্ট বিপর্যয় পরিস্থিতে আমাকে জানাবেন। আমরা সাধ্যমত আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এমআর