রাত পোহালেই ঢাকা উত্তর ‍ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গুলশান ২ নম্বরে আল মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, দুইজনেই ০১ ফেব্রুয়ারি সকাল ৯টার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার বেলা ১১টায় রাজধানীর শাহজাহানপুর মির্জা আব্বাস হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম প্রথম কোনও নির্বাচন সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম পদ্ধতিতে করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে কেন্দ্রগুলোয় নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে।

এবার ঢাকা উত্তর সিটিতে ৩০ লাখ ৯ হাজার এবং দক্ষিণ সিটিতে ২৪ লাখ ৫২ হাজার ভোটার রয়েছেন।

এমবি