বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের বাসা ঘিরে রেখেছে পুলিশ। বুধবার সকাল থেকে হাফিজ উদ্দিনের বনানীর বাসা পুলিশ ঘিরে রেখেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সকাল থেকে হাফিজ উদ্দিনের বাসা পুলিশ ঘিরে রেখেছে। তবে বেলা ১১টা নাগাদ পুলিশ বাসায় প্রবেশ করেনি বলে জানান রিজভী।

তিনি আরও বলেন, ‘সকালে হাফিজ উদ্দিন আহমেদ তাকে ফোন করে এ কথা জানিয়েছেন। বনানী থানা পুলিশ তার বাসার সামনে অবস্থান নিয়েছে।’