শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ৩০ জুনের মধ্যেই শ্রম আইন বিধিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
শুক্রবার সকালে মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকটি শ্রমিক সংগঠন আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্রম আইন বিধিমালা প্রণয়নের কাজ চলছে। আগামী ৩০ জুনের মধ্যেই এর কাজ শেষ করতে পারবো বলে আশা করছি।
তিনি আরো বলেন, বাংলাদেশের মাটিতে রানা প্লাজার মত দুর্ঘটনা আর যেন না ঘটে সেজন্য যা যা করা দরকার সরকার তাই করছে।
সমাবেশে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছবি বিশ্বাস, শিরিন আখতার, জাতীয় শ্রমিক লীগ সভাপতি শুক্কুর মাহমুদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
এআর





