গণস্বাস্থ্য ট্রাস্টের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, নাসিক নির্বাচন থেকে বিএনপিকে শিক্ষা গ্রহন করতে হবে। সেখানে ডা. সেলিনা হায়াৎ আইভী যোগ্যতার কারণেই বিজয়ী হয়েছে। এই নির্বাচন থেকে শিক্ষা গ্রহন করতে ব্যর্থ হলে বিএনপিকে আরো খোশারত দিতে হতে পারে।
আজ শুক্রবার সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হল মিলনায়তনে“আগামী জাতীয় নির্বাচন ও জনপ্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি কর্মসূচী নির্ধারন করে ঠিকই কিন্তু প্রয়োগের পক্রিয়া বার বার ভুল করে। এই আইভীর সৃষ্টিতেও বিএনপিক কিছুটা অবদান রয়েছে।
তিনি বলেন, শক্তিশালী নির্বাচন কমিশন হলেই গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগনকে সাথে নিয়ে গণআন্দোলনের সূচনা করতে হবে। আর এই গণআন্দোলনের জন্য ১৯৫৪-র মত যুক্তফ্রন্ট গঠন করতে হবে। গণতন্ত্রহীনতা আর অবাধ দুর্নীতির রোধে সমাধানের পথ খুজে বের করতে হবে।
তিনি আরো বলেন, বিচারবিভাগ আমাদের শেষভরসাস্থল। এই ভিাগকে কার্যকর করতে হবে। সকলের কাছে গ্রহনযোগ্য ও পেশী শক্তি বর্জিত নির্বাচনের জন্য সেনাবাহিনীকে অর্ন্তভুক্ত করতে হবে।আমাদের দেশের সেনাবাহিনী অন্যদেশে শান্তি ফিরয়ে আনতে পারেলে আমার দেশে শান্তি প্রতিষ্ঠায় কেন কাজ করতে পারবে না?
এআই





