“এখানে আমরা খেলা করতে আসি নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত জেগে জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন। আর আমরা এখানে একটি দিন কষ্ট করে বসতে পারবো না কেনো?”

“কাপড় নষ্ট হবে ভেবে না বসে দাঁড়িয়ে থেকে বিশৃঙ্খলা করছেন কেনো? আমাদের ছেলেরা জীবন দিচ্ছে, পুলিশ প্রাণ দিচ্ছে, আর আপনারা তামাশা করছেন? হয় বসবেন নয়তো চলে যাবেন, আমাদের কোনো অসুবিধা হবে না। ”

সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আয়োজিত জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে বিশৃঙ্খল নেতা-কর্মীদের শান্ত করতে ব্যর্থ হওয়ার পর হঠাৎ ক্ষেপে গিয়ে এসব কথা বলেন জোটের মূখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
এরআগে বিকেল ৩টায় মোহাম্মদ নাসিমের সূচনা বক্তব্যের মাধ্যমে সমাবেশ শুরু হয়। বক্তব্যে তিনি বলেন, কিছু জঙ্গিদল বিএনপি-জামায়াতের প্ররোচনায় দেশে সন্ত্রাসী কাজ করছে। এদের প্রতিহত করার শপথ নিতেই আজকের এই সমাবেশ।

এরআগে দুপুর ২টা থেকেই ১৪ দলের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে সমাবেশে আসতে শুরু করেন।

সমাবেশ উপলক্ষে শহীদ মিনারের আশেপাশের রাস্তা বন্ধ করে কয়েক স্তরের শক্তিশালী নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সমাবেশে ১৪ দল ঔ এর অঙ্গ-সংগঠন ও বিভিন্ন পেশাজীবি নেতারা বক্তব্য রাখেন।

ইআর