আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তারেক রহমানকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়াকে জেলের নিয়ম অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।

বেগম জিয়ার কারাগারে থাকা বিষয়ে ওবায়দুল কাদের বলেন,'দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়া যথাযথ সম্মান পাচ্ছেন। তাকে জিজ্ঞাসা করেই তিনি যেটি চাচ্ছেন তাকে সেটি দেওয়া হচ্ছে।'

তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'সময় মত উদ্যোগ নেওয়া হবে। এরইমধ্যে প্যারিস ইন্টারপোলের কাছে বিষয়টি অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে। এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, হঠাৎ করে চাইলেই পারা যাবে না।'

এসএম