বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দল।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমেদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন- জেন ল্যাম্বার্ট। এছাড়া গ্রুপ অব দ্য প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট এন্ড ডেমোক্র্যাটস নেতা জন অ্যাটার্ড-মনটালটো, ইউরোপীয় পিপলস পার্টির সালভাদর সেদোই অ্যালাবার্ট এবং অ্যালায়েন্স অব ডেমোক্র্যাটস লিবারেলসের নিকোলো রিনালদি এ প্রতিনিধি দলে রয়েছেন।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই // এআর[/b]
রাজনীতি
খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়





