আওয়ামী লীগের প্রেসিডয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন, খালেদা জিয়া দেশের শত্রু বলে জাতির পিতা’র শাহাদাত দিবসে ভুয়া জম্মদিন পালন করেন,কেক কাটেন।
শনিবার রাজধানীর উত্তরায় কমিউনিটি সেন্টারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছনতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'বেগম জিয়া আপনার জানা নেই,বঙ্গবন্ধুর আরেক নামই স্বাধীন বাংলাদেশ। তাই বলছি হাজারো শহীদের এই রক্তে ভেজা বাংলায় আপনাকে আর কেউ দেখতে চায় না। চলে যান এ দেশ থেকে।
সাহারা খাতুন বলেন, সরকারকেও অনুরোধ করবো জালিয়াতি করে ভুয়া জম্মদিন পালনের দায়ে প্রয়োজনে খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিন। (খালেদাকে) আপনারা এ দেশের জাতির পিতাকে হত্যা করেছেন। কিন্তু তার আদর্শকে দমায়ে রাখতে পারেন নি, আর পারবেন না কখনো। জাতির পিতার সোনার বাংলা বাস্তবায়নে দেশ আজ এগিয়ে যাচ্ছে। কেউ তা আর বাধা গ্রস্থ করতে পারবে না।
তিনি আরও বলেন, বাংলার মানুষ আজ জানে বঙ্গবন্ধুর হত্যার পরিকল্পনাকারী আপনার স্বামী খুনী জিয়া আর আপনি এখন সাধারণ জনগণকে হত্যার পরিকল্পনাকারী। কিভাবে আপনি আন্দোলনের নামে একের পর এক মানুষ খুন করেছেন তা দেশের মানুষ জানে। আপনি খুনী আর বঙ্গবন্ধুর খুনীর তোষামোদকারী। আর পার পাবেন না।
নগরবাসীর প্রতি অনুরোধ এ শহর আমাদের সকলের, সেই কারণে একে পরিচ্ছন রাখার দায়িত্বও আমাদের সকলের । আসুন আমরা সকলে নির্দিষ্ঠ স্থানে ময়লা -আবর্জনা ফেলি।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





