১৯৭১ সালে সালে যারা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তারাই আজ বিএপির নেতৃত্বে একত্রিত হয়ে দেশ বিরোধী কাজে লিপ্ত হয়েছে। সুতরাং এদের সাথে কোন ঐক্য হতে পারেনা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথের উল্টো রথযাত্রার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আপনারা দেখেছেন বিএনপি এখনো জামায়াতকে সাথে নিয়ে মিটিং করে তাই এদের সাথে কোন ঐক্য হতে পারেনা। এই ঘাতকদের বাদ দিয়ে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। আর এই ঐক্যবদ্ধ শক্তি পশুশক্তিকে নির্মূল করবে।
তিনি বলেন, আবহমানকাল থেকে এদেশে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে অবস্থান করছে । কখনো ধর্মপালনে কোন ব্যাঘাত ঘটেনি। বর্তমানে একটি গোষ্ঠী অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক করার লক্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটছে। দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখনই একটি চিহ্নিত গোষ্ঠী এসব হামলা চালিয়ে উন্নয়ন বাধাগ্রস্থ করতে চাচ্ছে।
তিনি আরো বলেন, অস্প্রদায়িক চেতনার বাংলাদেশকে যারা সাম্পদায়িক করতে চায় তারা দেশপ্রেমিক হতে পারেনা। যারা ধর্মের নামে হামলা চালায় তারা মুসলমান হতে পারেনা। ইসলাম শান্তির ধর্ম। ইসলামসহ কোন ধর্মই এসকল পাশবিক কাজকে সমর্থন করেনা।
স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ চারু চন্দ্র দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ইসকনের সাবেক সভাপতি কৃষ্ণকীর্তন দাস ব্রহ্মচারী প্রমুখ।
ইআর/এমই





