নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলছেন, দীর্ঘ ৪৩ বছর পরেও আমরা আমাদের স্বাধীনতার স্বাদ পাইনি।
আজ শনিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের আয়োজনে দুর্নীতি মুক্ত কল্যাণ মুলক দেশ গড়ি শিরোনামক গণমিছিলে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির একটি ভুলের কারনে আপনারা ক্ষমতায় এসেছেন। চিরদিন ক্ষমতায় থাকবেন এটা কোনদিন ভাববেন না।
তিনি বলেন, যে মন্ত্রী বলতে পারেন তেল গাছের গায়ে লাগালে কোন ক্ষতি নেই এমন অযোগ্য মন্ত্রীদের পদত্যাগ চাই।
তিনি আরও বলেন, জনগন এখনো পথে আছে এই সরকারকে প্রতিহত করার জন্য।
এসএইচ





