রোববার বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় মাওলানা ফারুকীর হত্যাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সংগঠন সভাপতি মুফতী মাওলানা আব্দুল হালিম সিরাজীর সভাপতিত্বেঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট. মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মিরপুর মোহাম্মদীয়া দরবার শরিফের পীর আল্লামা মুজিবুর রহমান খান আল মাদানী, ড. মাওঃ একে এম আব্দুল মোমিন সিরাজী, ডাঃ সৈয়দ আফজাল বাকের, সাঃ সম্পাদক মাওঃ আখতারুজ্জামান, মাওঃ আবুল খায়ের ওয়াহেদী, মাওঃ নুরুল হক, হাফেজ মাওঃ আব্দুস সাত্তার, মাওঃ মোস্তফা চৌধুরী, মাওঃ রেজাউল করিম, মাওঃ মুরাদ নগরি, মাওঃ সাদেকুল ইসলাম প্রমুখ।
ঢাকা, একে, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





