জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রূপ ২০১৭-১৮ সেশনের জন্য ইতিহাস বিভাগের নওশাদ নাবিলকে (৪২ ব্যাচ) সিনিয়র রোভার মেট ও গনিত বিভাগের সাব্বির আহমেদকে (৪৪ ব্যাচ) সিনিয়র রোভার মেট করে জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নতুন কমিটির নাম ঘোষনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও রোভার স্কাউটের লিডার ড. খন্দকার শামীম আহমেদ।

কমিটিতে অন্যান্য পদে রয়েছেন- সাংগঠনিক সম্পাদক আবু নাহিয়ান (আই আর-৪৫), দপ্তর সম্পাদক আসাদুল্লাহ আল গালিব (ভূগোল ৪৫), প্রচার সম্পাদক খলিল (ভ’গোল-৪৫), আইটি সম্পাদক আমিরুল ইসলাম (গণিত-৪৫), সাহিত্য সম্পাদক তুহিন (গনিত ৪৫), মিডিয়া সম্পাদক নীল (নাটক-৪৫), পাঠাগার সম্পাদক মুনা (দর্শন-৪৫), প্রকাশনা সম্পাদক সাজিদ (বাংলা -৪৫)।

উল্লেখ্য, জাবি রোভার স্কাউট বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করে থাকে। এ ছাড়া সংগঠনটি বছরে দীক্ষামূলক অনুষ্ঠান-ডে-ক্যাম্প, বিপি দিবস, কমডেকা, ৭ দিনব্যাপী মেট কোর্স, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ভর্তি পরীক্ষায় শৃঙ্খলার দ্বায়িত্ব পালন, সাপ্তাহিক ক্রু মিটিং করে থাকে।

এমএ