বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উনি নির্বাচন বন্ধ করতে বিদেশীদের কাছে নালিস করেছেন। নালিশ করে কি হয়েছে? নালিস করে বালিস পেয়েছেন। আর জনগণ ওনাকে ভাঙ্গা জুতার বাড়ি দিয়েছে।
বৃহস্পতিবার বিকালে গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে আয়োজিত শ্রমিক লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন,সাধারণ মানুষ শান্তিতে থাকলে (খালেদা) তিনি অশান্তিতে ভোগেন। দেশের অগ্রগতি রোধে খালেদা জিয়া আমেরিকার কাছে নালিশ করেছেন,বিদেশী পত্রিকায় আর্টিকেল লিখেছেন জিএসপি সুবিধা বন্ধ করার জন্য।
তিনি বলেন,বিএনপি ক্ষমতায় থাকাকালে অনেক কলকারখানা বন্ধ করে দিয়েছিল। বেকার হয়েছিল লাখ লাখ শ্রমিক। অনেকে ন্যায্য মজুরি পায়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কলকারখানাগুলো চালু করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে,মানুষ শান্তিতে খেয়ে পরে বাঁচতে পারে। আওয়ামী লীগকে জনগনের সেবক উল্লেখ করে তিনি বলেন,বতর্মান সরকার শ্রমিকদের বেতন ভাতা বাড়িয়েছে, তাদের বেতন ন্যূনতম ৫ হাজার ৩০০ টাকা করা হয়েছে। শ্রমিকদের জীবন মান উন্নয়নে তাদের বেতন আরো বাড়ানো হবে।
বিএনপি হত্যা,ক্লু আর চোরাগোপ্তা হামলার রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন,দেশে যত চোরা গোপ্তা হামলা ও খুনের ঘটনা ঘটেছে তার জন্য বিএনপি দায়ী। এ ব্যাপারে তিনি জনগনকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন,বিএনপি ক্ষমতায় থাকাকালে জঙ্গিবাদ,সন্ত্রাস আর দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছিল। বর্তমান সরকারের পদক্ষেপে দেশের ভাবমূর্তি ফিরে এসেছে।
শেখ হাসিনা বলেন,যুবকদের জন্য বিনা জামানতে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদের আবাসনে সরকার টঙ্গীতে হোস্টেল ও ডরমেটরি নির্মাণ করবে। তাদের বেতন আরো বাড়ানো হবে। বস্তিবাসী যারা গ্রামে ফিরে যেতে চান তাদের জন্য গৃহের ব্যবস্থা করা হবে। বিএনপি সরকারের আমলে শ্রমজীবী মানুষ যে আয় করত তা দিয়ে দুই কেজি চাল কেনা যেত না,বর্তমানে তারা এখন ১০ কেজি চাল কিনতে পারছে।
শ্রমিক লীগ কেন্দ্রীয় সভাপতি শুকুর মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী তোফায়েল আহম্মেদ,কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী,মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি,সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল,সিমিন হোসেন রিমি,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লা খান প্রমুখ।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
উনি ভাঙ্গা জুতার বাড়ি খেয়েছেন: প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উনি নির্বাচন বন্ধ করতে বিদেশীদের কাছে নালিশ করেছেন। নালিশ করে কি হয়েছে? নালিশ করে বালিস পেয়েছেন। আর জনগণ ওনাকে ভাঙ্গা জুতার বাড়ি দিয়েছে





