আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন,এবার আন্দোলনের নামে যারা নাশকতা করবে, তাদের হাত-পা কেটে দেয়া হবে। আর নয়, এখন প্রতিরোধ করা হবে।
রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা আ'লীগের কাউন্সিলে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন এবং ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া রাজবাড়ির সমাবেশে আন্দোলনের যে হুশিয়ারী দিয়েছেন তার জবাবে শেখ ফজলুল করিম সেলিম বলেন, এখন আমরা অনেক সুসংগঠিত। আমাদের পতন ঘটানো যাবে না। আমাদের সঙ্গে জনগন রয়েছে। আমরা আর কোন প্রকার সহিংসতা বরদাস্ত করবো না।
শেখ সেলিম আরও বলেন, জনগণের ম্যানডেট নিয়ে পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছি। পাঁচ বছরই ক্ষমতায় থাকব। পাঁচ বছর পরে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আর ওই নির্বাচনে খালেদা জিয়াকে আসতেই হবে।
বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ করে তিনি বলেন, আগামিতে নির্বাচনে না এলে বিএনপি নামের কোনো সংগঠনের নাম-নিশানাও থাকবে না।
ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এসআর
রাজনীতি
নাশকতাকারীদের হাত-পা কেটে দেয়া হবে: সেলিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন,এবার আন্দোলনের নামে যারা নাশকতা করবে, তাদের হাত-পা কেটে দেয়া হবে। আর নয়, এখন প্রতিরোধ করা হবে। রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে





