আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে যেসব জেলায় এখনোও সম্মেলন হয়নি সেসব জেলার সম্মেলন শেষ করার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় কার্য নির্বাহী সংসদের অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।
সভা শেষে আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
সূত্র জানায়, সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দলের জাতীয় সম্মেলন করার কথা জানিয়ে বলেন, এর আগে যেসব জেলায় সম্মেলন বাকি আছে সেগুলো শেষ করতে হবে। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে যেসব জেলায় সম্মেলন হয়েছে সেসব জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।
সূত্র আরো জানায়, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের জোটের শরীকদের নিয়ে উল্টা-পাল্টা কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
এআই





