সাবেক ও বর্তমান আমলাতান্ত্রিক সরকার ব্যবস্থা কাটিয়ে দেশে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনায় সবাই বিব্রত। এটা অপরাজনীতি ও দু:শাসনের ফল। এ থেকে বের হতে হলে সরকারকে দল নির্ভর হতে হবে। তাই তৃণমূল থেকে নির্বাচনের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে। কারণ সুসংগঠিত দল ও সুশৃঙ্খল রাজনীতি এ সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখতে পারবে।
তিনি বলেন, অনিয়ম, দূর্নীতিবাজ ও উচ্ছশৃঙ্খল গুটিকয়েক নেতার দায় দল নিতে পারে না। এদের কোন রকম অপরাধ সহ্য করা হবে না। সবকিছু কাটিয়ে আমাদেরকে সুস্থু রাজনীতিতে ফিরে আসতে হবে। তাহলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, ভারতে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার আসে সরকার যায়। তবে তাদের পররাষ্ট্রনীতির কোন পরিবর্ত হয় না। এ নিয়ে যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন তাদেরকে বলতে চাই ভারতের পররাষ্ট্রনীতি বলবৎ থাকবে।
সাবেক এ মন্ত্রী বলেন, বাংলাদেশকে ব্যবহার করে অন্যদেশে অস্থিতিশীল সৃষ্টি করতে দেয়া হবে না। বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি করতে দেয়া হবে না।
বিএনপি নেতা এম কে আনোয়ারের বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আপনার ( এম কে আনোয়ার)এলাকার সংখ্যালঘু সম্প্রদায়কে দেশ ছাড়া করছেন। এর দায় আপনাকে নিতে হবে।
ঢাকা ৭ আসনের এমপি হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, এমআর ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'দেশে আ'লীগের সরকার প্রতিষ্ঠা করতে হবে'
সাবেক ও বর্তমান আমলাতান্ত্রিক সরকার ব্যবস্থা কাটিয়ে দেশে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ব





