গুলশানে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭০তম জন্মদিন পালন ও কেক কাটার উৎসবে নেতা কর্মীদের সরগরম পরিলক্ষিত হয়েছে।

শনিবার সন্ধ্যার পর থেকেই বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা এ জন্মদিন পালন ও কেক কাটার জন্য আসে।

কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দফতর সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, সাবিকুর রহমান, ওলামা দলের সভাপতি হাজী মোহাম্মদ আবদুল মালেক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, তাঁতি দলের সভাপতি আবুল কালাম আজাদসহ বিএনপির অংঙ্গসংঘঠনের নেতা কর্মীরা।

গুলশান কার্যালয়ের কনফারেন্স রুমে জন্মদিন পালনের জন্য ৭০ পাউন্ড ওজনের ৪টি কেক আনা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুবদল কেন্দ্রীয় কামিটি, ঢাকা মহানগর বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদল এ ৪টি কেক এনেছে।

এছাড়া কার্যালয়ে বাহিরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক'শ নেতাকর্মীরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নিজের ৭০তম জন্মদিনের কেক কাটতে রাত সাড়ে ৮ দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আসতে পারেন বিএনপি চেয়ারপারসন।

এমএইচ/এআর/এসএইচ